সেমিফাইনালে প্রথমে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, ভারতের অপরিবর্তিত একাদশ

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দুবাইয়ের শুষ্ক ও ফাটল ধরা পিচে স্পিনারদের জন্য সুবিধা থাকার ইঙ্গিত মিলেছে। সেই কারণে দলেও দুটি পরিবর্তন এনেছে অজিরা। একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার কুপার কোনোলি এবং লেগস্পিনার তানভীর সাঙ্গা। চোটের কারণে নেই ম্যাথু শর্ট, একাদশে জায়গা হয়নি পেসার স্পেনসর জনসন।

অন্যদিকে, ভারত পূর্বের ম্যাচগুলোর অভিজ্ঞতা মাথায় রেখে একাদশে কোনো পরিবর্তন আনেনি। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দুবাইয়ে প্রতিটি ম্যাচেই উইকেটের চরিত্র পরিবর্তন হয়েছে। তাই পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নেওয়াই দলের মূল লক্ষ্য।

টসের পর উইকেট পর্যবেক্ষণে মাইকেল আথারটন জানিয়েছেন, 'পিচ বেশ শুষ্ক, ফাটল স্পষ্ট। হালকা বাতাস বইছে, খুব বেশি গরম নেই। স্পিনাররা এখানে সুবিধা পাবে, বিশেষ করে বল পুরনো হলে আরও বেশি টার্ন মিলতে পারে।'

দুবাইয়ের শুষ্ক উইকেটে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করাতে চাইবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারতের স্পিন আক্রমণ কেমন কাজ করে সেটাই দেখার বিষয়!

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়া:

জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কোনোলি, সিন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্গা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত