আধুনিক প্রযুক্তির আওতায় আসছে হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার অ্যাপ, ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধার আওতায় আসছে হজযাত্রীরা।  বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আর্দশনগর এলাকায় জামিয়া তা'লীমিয়া মাদ্রাসা (ঢাকা) একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র হজপালনের জন্য হজ এজেন্সির (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশকোনায় হজ ক্যাম্পে প্রি এরাইভাল ভিসার পাশাপাশি হাজীদের লাগেজে ডিভাইস লাগিয়ে দিবে। এতে হাজীদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবে স্বজনদের অবস্থান।

তিনি আরও বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়ে যাবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সকল ধরনের ব্যবস্থা থাকবে।

বিশ্বে একই দিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, আলেম ওলামাদের ভিন্নমত রয়েছে। বিজ্ঞ আলেম মুফতী সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) সহ বিভিন্ন মাদ্রাসার মাওলানা ও শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত