রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি।’
ভাড়াটিয়াকে গ্রেপ্তারের হুমকি, বাড়িওয়ালাকে ৮০ হাজার ডলার জরিমানা