ডিজেএডির সভাপতি মিজান, সম্পাদক হুমায়ুন চিস্তি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:১৪ এএম

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের সংগঠন দিনাজপুর সাংবাদিক সমিতির (ডিজেএডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৭ মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন চিস্তি। পরে বুধবার বাংলামোটরে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি পদে জাকারিয়া ম-ল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মমতাজী, সাংগঠনিক সম্পাদক আসমাউল মুত্তাকিন, অর্থ সম্পাদক তারিক আবেদীন ইমন (দেশ রূপান্তর), দপ্তর ও প্রচার সম্পাদক একেএম কামরুজ্জামান পারভেজ মনোনীত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত