নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। অনেকেই তার মুক্তির দাবি করছিল।
তীব্র সমালোচনার পর সেই রিকশাচালককে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।
এই বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেটি হয়নি। তাই এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
