গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৫ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিনের মাথায় মামলা করেছেন নিহত আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার। এতে ৪৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় ডাকাতের গুজব ছড়িয়ে দুজনকে ‘পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার রাতে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ‘নিহত ছালেকের স্ত্রী বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। সেখানে ৪৭ জনের নাম আছে। অজ্ঞাত আসামি আরও ১০ থেকে ১৫ জন।

গত ৩ মার্চ সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে নিহত হন উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও একই ইউনিয়নের গুরগুরি এলাকার মোহাম্মদ আবু ছালেক (৩৫)। একই ঘটনায় গুলিবিদ্ধ হন চারজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত