ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমিতে পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল ।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম জানান, আইন অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
