ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নামের সঙ্গে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনও প্রায়শই সংবাদের শিরোনাম হয়। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে এবার উঠেছে নতুন বিতর্ক। ব্রাজিলের সংবাদমাধ্যম লিও দিয়াজের দাবি, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। এরই মধ্যে তাকে পার্টিতে মেতে উঠতে দেখা যায়। সংবাদমাধ্যমের দাবি, ওই পার্টিতে অন্তত ২০ জনের উপস্থিতি ছিল, যেখানে নারীও ছিলেন।
অভিযোগ উঠেছে, নেইমার তাদের মধ্যে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি কানে গেছে বিয়ানকার্ডিরও। তবে নেইমারের বাবা, নেইমার সিনিয়র, তাকে আশ্বস্ত করেছেন যে, তার ছেলে কোনো প্রতারণা করেননি।
নেইমার ও বিয়ানকার্ডির ঘর আলো করে ২০২৩ সালের ৬ অক্টোবর জন্ম নেয় তাদের কন্যা সন্তান মাভি। তবে এটি প্রথমবার নয়, বিয়ানকার্ডি যখন প্রথম সন্তানসম্ভবা ছিলেন, তখনও একই অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে, যা পরে সত্য প্রমাণিত হয়।
এদিকে, চলতি বছরের ১৯ জুলাই নেইমার তৃতীয় সন্তানের বাবা হন। তার নাম হেলেনা। সন্তানসম্ভবা বিয়ানকার্ডির সময়ে আমান্দা কিম্বার্লির সঙ্গে সম্পর্কে জড়ান নেইমার। পরে তারা বাবা-মা হতে চলেছেন বলে ঘোষণা দেন। যদিও শেষ পর্যন্ত বিয়ানকার্ডি নেইমারকে ক্ষমা করে দেন এবং পুনরায় সম্পর্কে আবদ্ধ হন।
সব ঠিক থাকলে এবার বিয়ানকার্ডি দ্বিতীয় কন্যাসন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয় কন্যাসন্তানের বাবা হবেন। নেইমারের প্রথম সন্তান দাভি লুকা ডি সিলভা সান্তোস, যার বয়স বর্তমানে ১৪ বছর। সান্তোসে খেলার সময়কার প্রেমিকা কারোলিনা দান্তাসের ঘরেই জন্ম তার। নেইমারের প্রেমের অধ্যায়ে আরও নতুন সংযোজন হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
হাজার হাজার মাইনসে আইয়া আমারে আর ফ্যামিলিরে দেখসে, সাংবাদিকদের হামজা