মানিকগঞ্জ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

মানিকগঞ্জে এক মদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ)  দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। 

ওসি এস এম আমান উল্লাহ বলেন, অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত