উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে স্পেনের মুখোমুখি হবে। ম্যাচটি রোজা রেখেই খেলবেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। আগামী রবিবার স্পেনের মাঠে হবে ফিরতি লেগ।
ইয়ামাল স্পেনের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলতে নামবেন। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে এতে কোনো সমস্যা দেখছেন না।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়। ক্লাবের নিয়মের মতো এখানেও সে নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলবে।’
ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। পরিবারের সম্মান রেখে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
স্পেন জাতীয় দলে এর আগে মুসলিম ফুটবলার হিসেবে আদামা ত্রাওরে, আনসু ফাতি ও মুনির এল হাদ্দাদি খেলেছেন। তবে রমজান মাসে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা ইয়ামালেরই প্রথম।
