আর একদিন পরই শুরু হতে যাচ্ছে আইপিএল। ফ্র্যঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের তিনটি শিরোপাতেই অবদান গৌতম গম্ভীরের। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে এবং গত আসরে মেন্টর হিসেবে তিনি শিরোপা জিতিয়েছেন। এবার গম্ভীর না থাকলেও শিরোপা ধরে রাখাই লক্ষ্য নাইটদের।
গত আসরের শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখেনি কলকাতা। এবারের আসরে নাইটদের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। গতকাল বুধবার নাইটদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাহানেই ট্রফি নিয়ে উপস্থিত হয়েছিলেন। তার পাশে ছিলেন সহ-অধিনায়ক ভেঙ্কাটেশ আইয়ার। সেই মঞ্চে আরও ছিলেন দলের সিইও ভেঙ্কি মাইসোর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়াইন ব্রাভো।
দলের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ব্রাভো বলেন, ‘সাফল্য পাওয়ার একমাত্র উপায় হলো খেলাটাকে ভালোবাসা। দলের ক্রিকেটারেরা শিরোপা জিততে জানে। এবার আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখার চেষ্টা করা। পরপর দুই বছরে দুটি শিরোপা জিততে পারাটা দারুণ ব্যাপার। আমি এই দলের মাঝে চ্যাম্পিয়নের মানসিকতা আনতে চাই।’
গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও এবারের আসরে কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, ‘আমাদের দলটি খুবই ভালো হয়েছে। দলের সবাই একইরকম চিন্তাভাবনা করছে দেখে ভালো লাগছে। আমি ইডেন গার্ডেন্সে খেলতে পছন্দ করি। দর্শকদের সামনে পারফর্ম করার জন্য অপেক্ষা করছি।’
লাউতারোও ছিটকে গেলেন, মেসির ১০ নম্বর পড়বেন কোরেয়া
আইসিসির প্রাইজমানির তিন গুণ পুরস্কার পেলেন রোহিতরা
নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ অধিনায়ক ফাফ ডু প্লেসি; বিভ্রান্ত ক্রিকেটবিশ্ব!