বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক: প্রিন্স

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে চলমান আলোচনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ছাত্র গণঅভ্যুত্থানে রক্তের বন্যায় আওয়ামী লীগ ভেসে গেছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনও অধিকার বা সুযোগ নাই। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

আজ শুক্রবার বিকেলে হালুয়াঘাট পৌর বিএনপির ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড শাখায়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের পরিবর্তে আওয়ামী লীগের রাজনীতি করা বা না করা নিয়ে এই আলোচনা শহীদের রক্তের সঙ্গে প্রতারণা এবং ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেমানান।

তিনি আন্দোলনের সকল শক্তির প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের শক্তির মধ্যে অনৈক্যে দেশ মহাসঙ্কট সৃষ্ঠি হতে পরে।

তিনি বলেন, বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছে। আগামীদিনেও বিএনপি জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে এই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলবে এবং রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন আনায়ন করবে।

হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকেরউল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আজিজ খানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অন্যান্য মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, শামসুল আলম শামস, মনিরুজ্জামান স্বাধীন, সিদ্দিক হোসেন মোল্লা, আনোয়ার হোসেন এবং শেরপুর জজ কোর্টের পিপি আব্দুল মান্নান, ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত