সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি)।
শুক্রবার বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটি আজ সুন্দরবনের গহীণে অবমুক্ত করা হয়েছে।
কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের ছেড়ে দেওয়া একটি পোষা ছাগল হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন বিশাল আকৃতির একটি অজগর তার ছাগলটিকে আক্রমণ করে মেরে পেচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের সদস্যদের আমরা সেখানে যাই। অজগার সাপটি মানুষের উপস্থিতি টের পেয়ে বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। পরে সিপিজির সদস্যরা বাগানে তল্লাশি চালিয়ে অজগরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, সিপিজি সদস্যরা সোনাতলা গ্রামের সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগর সাপ উদ্ধারের খবর দিলে বনবিভাগের কর্মীরা সেখানে যেয়ে সাপটি নিয়ে আসে। অজগরটি লম্বায় ২০ ফুট ও ওজন ৫৫ কেজি। পরে সাপটি বনের গহীণে অবমুক্ত করা হয়েছে। শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মরা ভোলা নদীর পানি কমে যায়। এ সময় বনের ভেতরে থাকা অজগর সাপ খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে চলে আসে।
আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ
আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ হয়েছে সাকিবের