ডিসির অনুরোধে মেট্রোরেলের আদলে নারায়ণগঞ্জে কমিউটার ট্রেন চালু 

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলায় যোগ দিয়েই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় কথা দিয়েছিলেন নতুন কমিউটার সার্ভিস চালু করবেন ২৬ মার্চ স্বাধীনতা থেকে।

আজ বুধবার তার দেওয়া প্রতিশ্রুতি মতো ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে রেলপথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্য মেট্রোরেলের আদলে অত্যাধুনিক কমিউটার ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু করবে এই কমিউটার ট্রেন। অত্যাধুনিক এই ট্রেনটি তৈরি করা হয়েছে মেট্রোরেলের আদলে। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সাধারণ ট্রেনের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে সক্ষম এই ট্রেন।

তিনি আরও বলেন, আমাদের এই ট্রেন আগে আটটি কোচে চলত। এখন এখানে এগারেটি কোচ থাকবে। আগে এর সিটিং ক্যাপাসিটি ছিল ৩৮০ জন, আর এখন ৫৯০ জন হয়েছে। এটি মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে। এর ফলে প্রায় সমানসংখ্যক যাত্রী দাঁড়িয়েও যেতে পারবে। যেন বেশি সংখ্যক মানুষ আমরা বহন করতে পারি সে চিন্তা থেকে এটা করা হয়েছে। ইন্টারবগি কমিউনিকেশনের ব্যবস্থাও করা হয়েছে,যা আগে ছিল না।

নারায়ণগঞ্জের সাধারণ ট্রেনের শিডিউল অনুযায়ী কমিউটার ট্রেনটি চলবে। রেলওয়ের স্বল্প দূরত্বের কমিউটার সার্ভিসে অধিক যাত্রী পরিবহনের জন্য পুরাতন কোচ সংস্কার ও মেরামতের মাধ্যমে মেট্রোরেলের আদলে ১১টি কোচ তৈরি করা হয়েছে।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, পুরাতন কোচগুলো মেরামত করে মেট্রো রেলের আদলে রূপান্তর করা হয়েছে। আগের আসনগুলো সরিয়ে দুপাশে নতুন আসন বসানো হয়েছে। কোচের ফ্লোরে ম্যাট বসানো হয়েছে, প্রয়োজনীয় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে। দাঁড়িয়ে যাত্রার সুবিধায় স্ট্যান্ড ও পিলার স্থাপন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত