ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ ভূকম্পন ঘটে। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। এটি ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং এলাকায়। সেখানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি ঘটে দুপুর ১২টা ২০ মিনিটে, যার মাত্রা ছিল ৭.৭ রিখটার স্কেলে। এরপর ১২টা ৩২ মিনিটে আরও একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬.৪।
ফাঁকা হচ্ছে ঢাকা