মিয়ানমারে ভূমিকম্পে মৃত ১০০৭, হতাহত আরও বাড়বে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। শনিবার মিয়ানমারের  এ তথ্য জানিয়েছে।

তবে জান্তা সরকারের তথ্য অনুযায়ী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭ জনের মৃত্যু হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে মিয়ানমার আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের ফ্রান্সেস্কা ক্যাপোলুওঙ্গো।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গতকালের ভূমিকম্পের পর লাখ লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী ভূমিকম্পপ্রবণ অঞ্চলে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ বসবাস করে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, দেশটিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে নিশ্চিতভাবে সংখ্যার কথা বলা কঠিন। আমরা জানি এটি আরও বাড়বে। এছাড়া প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে অনেকেই এখন নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার বাইরে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত