ছাত্র-জনতার গণআন্দোলনে অংশ নেওয়া দুস্থ ব্যক্তিদের ঈদ উপহার দিয়েছেন বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।
আজ শনিবার রাজধানীর শাহজাদপুরে ঢাকাস্থ নরসিংদী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে তিন শতাধিক পরিবারে এই উপহার বিতরণ করেন তিনি।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সদস্য এ জি এম শামসুল হক, গুলশান থান বিএনপির সাবেক আহ্বায়ক দীন ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম পলাশ, ১৮ ওয়ার্ড সহসভাপতি আলমগীর আলমসহ ঢাকাস্থ নরসিংদী জাতীয়তাবাদী ফোরামের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
