সাতক্ষীরায় ৫ কেজি রূপার গহনাসহ চোরাকারবারি আটক

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৯ মার্চ) সকালে এ অভিযান চালানো হয়। 

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকা থেকে চোরাকারবারি মোশারফ হোসেনকে আটক করে। পরে তল্লাসী চালিয়ে ৫ কেজি ওজনের ভারতীয় রূপার বিভিন্ন ধরনের গহনা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত