একটা সময় গুজরাট টাইটান্সের হয়ে একসঙ্গে আইপিএল খেলতেন সাই কিশোর এবং হার্দিক পান্ডিয়া। এখন হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর গুজরাটেই থেকে গেছেন কিশোর। গতকাল শনিবারের ম্যাচে দুই সাবেক সতীর্থের মাঝে কথা কাটাকাটি হয়। ম্যাচের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কিশোর।
মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে হার্দিক এবং কিশোরের মধ্যে ঝামেলার শুরু। শনিবারের ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট করে ১৯৬ রান করেছিল। সেই রান তাড়া করার সময় কিশোরের করা ১৫তম ওভারের একটি বলে রক্ষণাত্বক শট খেলেন হার্দিক। বল কুড়িয়ে নেওয়ার সময় হার্দিকের দিকে উগ্র দৃষ্টিতে তাকান কিশোর। এতেই চটে যান হার্দিক। তিনিও পাল্টা রক্তচক্ষু দেখিয়ে এগিয়ে যান কিশোরের দিকে।
এসময় উভয়কেই কিছু বলতে দেখা যায়। পরে আম্পায়ারদের হস্তক্ষেপে ঘটনা বেশিদূর যায়নি। ম্যাচ শেষে ওই ঘটনা নিয়ে কিশোরের কাছে জানতে চাইলে, তিনি মাঠের ঘটনা বাইরে প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, ‘হার্দিক আমার খুব ভালো বন্ধু। মাঠের ভিতরে এমন অনেক কিছুই ঘটতে পারে। এসব ঘটনা আমরা কখনই ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাই না।’
‘৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত ছিলেন না মেসি’
আইপিএলে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি রশিদের