ঈদের সকালে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত