বলিউডে ফিরে কার সঙ্গে জুটি বাঁধলেন ফাওয়াদ খান?

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

২০১৬ সালে শেষ বলিউড ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়, ভারতের শিল্প জগতের থেকেও দূরে সরিয়ে রাখা হয় তাদের। দুই দেশের মাঝে বরফ গলার পর ফাওয়াদ খানদের মতো অভিনেতারা আবার সে দেশে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

পাকিস্তানের সিরিয়ালের অতিপরিচিত মুখ ফাওয়াদ খান। ভারতে তার আগমনে ঝড় বয়ে গিয়েছিল। তরুণীদের অত্যন্ত প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। ভারতে ‘ব্যান’ হওয়ার বিষয়টি কষ্ট দিয়েছিল ফাওয়াদের নারী ভক্তদের। ফাওয়াদকে আবার বড় পর্দায় দেখতে পাবেন তার ভক্তরা।

বলিউড-কামব্যাক হিসেবে একটি মিষ্টি প্রেমের গল্পে অভিনয় করেছেন ফাওয়াদ। সেই ছবির নাম ‘আবির গুলাল’। ২০২৫ সালের ৯ মে মুক্তি পাবে ছবি। লন্ডনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তাতে তার নায়িকা হিসেবে দেখা যাবে বাণী কাপুরকে। ‘প্রেম পড়া বারণ’— মনে এমন ভাব নিয়ে চলে নায়ক-নায়িকা। হঠাৎই তাদের আলাপ হয়, প্রেম হয়...।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত