রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এমন লড়াই করতে হবে কে জানত? কোপা দেল রের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়ে অমীমাংসিতভাবে। ম্যাচ ৪-৪ ড্র হলেও প্রথম লেগের ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনালে উঠে গেছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। আর রিয়ালকে ফাইনালে তুলেছে ১১৫ মিনিটের একটি গোল!
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য ২৬টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রেখেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সোসিয়েদাদ ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল এবং এর চারটিই জালে জড়ায়। রিয়ালের চার গোলদাতা হলেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার। আর সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল, একবার জালে বল পাঠান আন্দের বাররেনেচেয়া।
ম্যাচের ১৬তম মিনিটে বাররেনেচেয়ার গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। এরপর যেন কিছুটা ঝিমিয়ে পড়ে রিয়াল। অবশেষে ৩০তম মিনিটে ভিনিসিউসের দারুণ থ্রু পাস ধরে সব ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলকিপারেরর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আরেক ব্রাজিলিয়ান এন্দ্রিক। বিরতির পর ৭২তম মিনিটে ডেভিড আলবার পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়। ৮০তম মিনিটে আরও একটি গোল পায় সোসিয়েদাদ।
সবাই যখন সোসিয়েদাদের ফাইনালে ওঠার অপেক্ষায় আছে, তখন অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। চার মিনিটের মধ্যে গোল দুটি করেন বেলিংহ্যাম ও চুয়ামেনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেন ওয়ারজাবাল। অবশেষে ১১৫ মিনিটে দারুণ হেডে স্কোরলাইন ৪-৪ করেন রুডিগার। ড্র নিয়েই দুই দল মাঠ ছাড়ে।
কর ফাঁকির অভিযোগে বিচার শুরু আনচেলত্তির
নামটা ‘রোহিত শর্মা’ না হলে বাদ পড়ত: ভন