ঈদ করে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সুনাশুর নামক স্থানে সকাল ১০টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা দিলে দুই গাড়িই রাস্তার খাদে পড়ে গিয়ে ৫ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌসুম শেষে সিটি ছাড়ছেন ডি ব্রুইন