আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ এএম

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোজারমিল এলাকায় হানিফ পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে সময়মতো যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটি মোজারমিল এলাকায় পৌঁছালে বাসের জ্বালানি ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়। মুহূর্তেই আগুন ধরে যায় ইঞ্জিনে। চালকের দ্রুত সিদ্ধান্তে বাসটি রাস্তার পাশে থামানো হয় এবং যাত্রীরা নিরাপদে নেমে যান।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির ইঞ্জিনে ওভারহিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত