ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে শাহ আলম (৬৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশের ধারণা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা।
স্বজনরা জানান, প্রতিদিনের মতো দুই এপ্রিল নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়া যায়নি। এতে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুস্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেকে সমস্যা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা
৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস