জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলে দিল বৃদ্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চতুর্থ শ্রেণির ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আহত ওই শিশুকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় গ্রামবাসীরা অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে পুলিশে সোপর্দ করেছে।

আটক আব্দুল কুদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীবেন্দ্রনাথ সিংহ জানান, ওই শিশুর বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সে গ্রামে তার দাদা দাদির সাথে থাকে। আব্দুল কুদ্দুস সেই গ্রামে থেকে দিনমজুরের কৃষি কাজ করতেন। বুধবার দুপুরে (৯ এপ্রিল) একটি নির্মানাধীন বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে গেটের সামনে থেকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশি একজন বিষয়টি দেখতে পেয়ে লোকজন ডেকে আনলে অভিযুক্ত কুদ্দুস শিশুটিকে দোতলার ছাদ থেকে ফেলে দেয়।

অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে উত্তম মাধ্যম মারপিট করে গ্রামবাসীরা পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত