পিরোজপুরে কৃষক লীগ সভাপতিসহ ১০ বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদীর পক্ষে প্রচার চালানোর সময় হামলার অভিযোগে পিরোজপুর জেলা কৃষক লীগ সভাপতি চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, ঘরবাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ আনা হয়েছে। গত সোমবার বিএনপি নেতা জহিরুল ইসলাম কলিম সদর থানায় মামলাটি করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে নির্বাচনের আগে (২৮ ডিসেম্বর) জহিরুল ইসলাম কলিম নির্বাচনের প্রচার চালাতে ঢাকা থেকে তার পিরোজপুরের বাড়িতে গেলে চান মিয়া মাঝির নেতৃত্বে একদল সন্ত্রাসী কলিমের গাড়িতে হামলা চালায়। সে সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরদিন আবারও চান মিয়া মাঝির নেতৃত্বে জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা হয়। সে সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়।

ওই হামলায় চান মিয়া মাঝি ছাড়াও মো. নাসির উদ্দিন হাওলাদার, মুরাদ হোসেন মাঝি, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার রেশাদ মাঝি, লোকমান হোসেন হাওলাদারসহ আরও অনেকে অংশ নেন। হামলাকারীরা সে সময় তার বাড়িতে লুটতরাজও চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত