আইপিএলের চলতে আসরে জয় দিয়ে শুরু করলেও এরপর টানা চারটি ম্যাচে হেরে গেছে চেন্নাই সুপার কিংস। আর তারই মধ্যে চোটের জন্য পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলোতে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি।
সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘কনুইতে ফ্র্যাকচারের কারণে এ মৌসুমে আর খেলা হবে রুতুরাজের। বাকি সময়টা দলকে নেতৃত্ব দেবেন এম এস ধোনি।' ৪৩ বছর বয়সে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে হবে ভারতের প্রাক্তন ক্যাপ্টেনকে। আগামীকাল শুক্রবার চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে হবে সেই ম্যাচ।
আইপিএলের ১৮ বছরের ইতিহাসে ২২৬ ম্যাচে অধিনায়কত্ব করে ১৩৩টি জয় ও ৯১টি হার দেখেছেন ধোনি। সিএসকের দুই বছরের নিষেধাজ্ঞার সময়ে ২০১৬ সালে এক মৌসুম রাইজিং পুনে সুপারজায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপটেন কুল। ২০২১ আইপিএল পর্যন্ত চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক ছিলেন ধোনিই। ২০২২ মৌসুমের মাঝপথে রবীন্দ্র জাদেজার কাছ থেকে পুনরায় দায়িত্ব পান। শেষবার ২০২৩ সালের আইপিএলের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে চেন্নাই টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে তোলে।
স্লো ওভাররেটে দলসুদ্ধ জরিমানা রাজস্থানের
থাইল্যান্ডকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের রেকর্ড জয়