ছক্কার রাজা ক্রিস গেইল আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। সবচেয়ে বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৭৬৮)। তবে চার-ছক্কা মিলিয়ে সবার ওপরে আগে থেকেই ছিলেন বিরাট কোহলি।
আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ বাউন্ডারির মাইলফলকে পৌঁছেনে কোহলি। আজ নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়ে এই মাইলফলক গড়েন কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ টস হেরে আগে ব্যাট করতে নামে। কোহলি ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মারেন। এরপর চতুর্থ ওভারের তৃতীয় বলে হাঁকান ছক্কা। তাতে আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছান কোহলি।
ম্যাচে কোহলি ২২ রান করে আউট হয়েছেন। তার ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা। তাতে আইপিএলে ৭২১ চার ও ২৮০ ছক্কায় কোহলির মোট বাউন্ডারি সংখ্যা এখন ১০০১টি।
আইপিএলে মোট বাউন্ডারি মারার তালিকায় দুইয়ে আছেন শিখর ধাওয়ান (৯২০)। তার চার ৭৬৮টি, ছক্কা ১৫২টি।
পাঁচ দল চূড়ান্ত, লড়াই কেবল ব্যাংকারদের
চাইল্ডের অভিষেক ৬৪ বছর বয়সে