মানবতাবিরোধী অপরাধ

মাকসুদ কামালসহ ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। 

প্রসিকিউশনের তথ্য মতে, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উস্কানি, অপরাধের প্ররোচনা, আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশকে হামলা চালানোর জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ বেশ কিছু লোক উস্কানিমুলক বক্তব্য দেন। আসামিরা ষড়যন্ত্র ও প্ররোচনা দেন। 

তিনি বলেন, আসামিদের মধ্যে কিছু শিক্ষকও আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, শেখ হাসিনা যখন আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা বলে উসকানিমূলক বক্তব্য দেন, তারপর তারা এ বক্তব্য ‘ক্যারি আউট’ করে অধীনস্থদের দিয়ে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালান।

সর্বশেষ সর্বাধিক পঠিত