আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এ এক দর্শকের প্রশ্নের জবাবে রোহিত স্পষ্ট জানিয়ে দেন, এত দূরের সময় নিয়ে এখনই ভাবছেন না তিনি।
টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে আগেই বিদায় নেওয়া রোহিত বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটেই নিয়মিত আছেন। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য) খেলা প্রসঙ্গে তিনি বলেন, “অক্টোবর ২০২৭ অনেক দূরে, তখন দেখা যাবে।” তার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, এখনই সুদূর ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে বর্তমান পারফরম্যান্সের ওপরই জোর দিতে চান এই তারকা ওপেনার।
এরই মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পুরুষ নির্বাচন কমিটি। কোনো দলেই রিশাভ পান্তকে রাখেননি নির্বাচকেরা।
ভারতের ওয়ানডে দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, মোহাম্মদ সিরাজ, আউবিক নবী, যশস্বী জয়সওয়াল এবং নামন ধীর।
ভারতের টি-টোয়েন্টি দল
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও মায়াঙ্ক যাদব।
'এবার ব্যালন ডি'অর মেসির প্রাপ্য', মত সিমিওনের