পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমির বেশ কয়েকবার আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু আইপিএলে তো পাকিস্তানিরা খেলতে পারে না। তবে স্ত্রীর সৌজন্যে ব্রিটিশ পাসপোর্ট পেলেই সেই সুযোগটা হয়ে যাবে আমিরের। সেই সময় যদি একই সময়ে আইপিএল, পিএসএল হয়, তাহলে কোন লিগে খেলবেন আমির?
কোয়েটার হয়ে পিএসএল খেলা আমিরকে দলটির পডকাস্টে এমন একটা প্রশ্ন করা হয়েছিল। জবাবে পাকিস্তানের বাঁহাতি পেসার কোনো দ্বিধাদন্দ্ব ছাড়াই পরিস্কার বলে দেন, ‘সত্যি বলতে, যদি সুযোগ পাই অবশ্যই আমি আইপিএল খেলতে চাইব। আমি খোলাখুলিভাবেই বলছি। তবে আইপিএলে যদি সুযোগ না পাই, তাহলে পিএসএলই খেলব।’
সবাই জানে, আইপিএলে টাকা ওড়ে। তাছাড়া চাকচিক্য, খেলার মান, তারকা ক্রিকেটারের ছড়াছড়ি সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর শীর্ষে আছে আইপিএল। এ কারণেই বেশির ভাগ ক্রিকেটারই আইপিএলকেই প্রাধান্য দেন। আর আইপিএলের থেকে অনেকটাই পিছিয়ে আছে পিএসএল। কিছুদিন আগেই আমির বলেছিলেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’
আসলে মোহাম্মদ আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। আমিরও বেশির ভাগ সময় থাকেনও ইংল্যান্ডেই। স্ত্রীর সুবাদেই ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন পাকিস্তানি তারকা পেসার। তখন ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএল খেলতে তার কোনো বাধা থাকবে না। আইপিএলে পছন্দের দলও আছে আমিরের। সুযোগ পেলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার ইচ্ছার কথাও তিনি জানিয়েছিলেন।
খেলার আগে ভরপেট বিরিয়ানি খেয়ে সমালোচিত বাবর
জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার মতোই ভাবছেন অধিনায়ক শান্ত!
‘স্বার্থপর’ কোহলির কারণেই হেরেছে বেঙ্গালুরু?