আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরুর আগে টস ভাগ্যে হেরে গেছেন নিগার সুলতানা জ্যোতি। 

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১৭৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছিল ২৭১ রানের রেকর্ড সংগ্রহ। তবে আজ আইরিশরা শক্ত প্রতিপক্ষ। 

একাদশে কোনো পরিবর্তন ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত