কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে আগুনে মো. শহিদুল ইসলাম নামে এক সৌদিপ্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এ ঘটনায় ওই ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ দামী আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি উত্তর-পূর্বপাড়া এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে প্রবাসী মো. শহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূক্তভোগির নিকটাত্মীয় মো. বাহা উদ্দীন দুলাল।
ভূক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রবাসে যান মো. শহিদুল ইসলাম। গত সপ্তাহে শহিদুল ইসলামের স্ত্রী মো. জেসমিন আক্তার দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ী ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে বেড়াতে যান। সোমবার দিবাগত রাত অনুমান ১১টায় বাড়ী থেকে খবর আসে ঘরে আগুন লেগেছে। সংবাদ শুনে জেসমিন আক্তার তার ভাই বাহা উদ্দীন দুলাল ও সন্তানদের নিয়ে বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে আসার আগেই ঘরে থাকা ৩টি দামী খাট, স্টীলের ৩টি আলমিরা, একটি ফ্রিজ, ১টি এলইডি টিভি, ২টি শৌকেস, ১ সেট কাঠের সোফাসহ সকল দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ভূক্তভোগির পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৫২/১৫.০৪.২০২৫) করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুনেছি ভূক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ বিস্তারিত বলতে পারবে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি জিডি করেছে ভূক্তভোগির পরিবার। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
3 attachments • Sc
নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল জুঁই’র লাশ