বর্ণিল আয়োজনে হৃদয়ে লালসবুজের বর্ষবরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

নাচে, গানে ও হরেক রকমের বাঙালি খাবারের রসনাতৃপ্তির মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ভার্চুয়াল প্লাটফর্ম ফেইসবুক গ্রুপ 'হৃদয়ে লালসবুজ'। সোমবার ডব্লিউভিএ অডিটরিয়ামে এই আয়োজন করা হয়।

কবিতা পাঠ; রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসন রাজার গানের সঙ্গে চোখজুড়নো নৃত্য পরিবেশনা ছিল বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বেতার ও টিভি চ্যানেলের জনপ্রিয় উপস্থাপক ফেরদৈস হাসান বাপ্পি ও জনপ্রিয় গায়িকা অনুপমা মুক্তির সঙ্গে নাচে-গানে অংশ নিয়েছিলেন হৃদয়ে লালসবুজ গ্রুপের নিজস্ব শিল্পীরা।

বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য মো. মাসুদুল কবীর, অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, এটিএন বাংলার অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট সেলিম দৌলা খান, প্রাক্তন জেলা গভর্নর ও আর্কিটেক্ট ফারহানা নাজ সুধা, আবু রুশদ আল মুনির, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৩ বাংলাদেশ, জিএম মাসুম রাসেল, সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং হৃদয়ে লাসবুজের ফাউন্ডার ও এডমিন তাজ চৌধুরী।

বর্ষবরণের অনুষ্ঠানে আনন্দ-আড্ডায়, ভাব ও ভাবনার প্রাণখোলা এমন বাঙালিয়ানা আতিথিয়েতা ও ঘরোয়া আয়োজনের আন্তরিকতায় উপস্থিত অতিথিরা হৃদয়ে লালসবুজ গ্রুপের এই আয়োজন বেশ উপভোগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত