খেলার মাঠে ‘অবৈধ’ মেলা গুঁড়িয়ে দিল ডিএনসিসি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোডে খেলার মাঠে বসেছিল ‘অবৈধ’ মেলা, যা স্থানীয়দের কাছে প্যারিস মাঠ নামেই পরিচিত। বিনা অনুমতিতে খেলার মাঠে মেলা আয়োজনের খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অভিযানে মেলার অন্তত ১৫০টি স্থাপনা গুঁড়িয়ে দেয় সংস্থাটি।

গতকাল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত