আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার দুপুরে গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।
তিনি বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।
এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত আমির। এদিন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি।
খুলনার উন্নয়নে পাইপলাইনে গ্যাস সরবরাহে সরকারকে বাধ্য করা হবে
সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি, আলোচনা সন্তোষজনক নয়: মির্জা ফখরুল