লেস্টার অবনমিত, শেফিল্ডের প্রিমিয়ারে ফেরা অনিশ্চিত, কী করবেন হামজা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

বাংলাদেশের জাতীয় দলে খেলার সিদ্ধান্তের পর হামজা চৌধুরীর প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণ। এক সময়ের ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় এখন দাঁড়িয়ে আছেন এক অস্থির মোড়ে। লেস্টার সিটির রেলিগেশন নিশ্চিত হয়েছে। অন্যদিকে, যেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে হামজা খেলছেন, তারাও এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করতে পারেনি।

শেফিল্ডের প্রমোশন অনিশ্চিত

শেফিল্ড ইউনাইটেড বর্তমানে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে রয়েছে। পয়েন্ট তালিকায় লিডস ও বার্নলির পিছনে থাকায় সরাসরি প্রমোশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। এখন তাদের ভরসা প্লে-অফ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে তুমুল। এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, শেফিল্ড আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে কি না।

হামজার চুক্তি এবং প্রেক্ষাপট

২০১৫ সালে প্রিমিয়ারে ফিরে আসার পর থেকে হামজা লেস্টারে খেলছিলেন। সেখান থেকে শেফিল্ডে লোনে আসলেও চুক্তিতে পার্মানেন্ট হওয়ার অপশন রয়েছে। তবে সেটি শেফিল্ড ইউনাইটেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে—প্রোমোশন না পেলে তারা হয়তো আর্থিক দিক থেকে খুব একটা আগ্রহী নাও হতে পারে। আবার হামজাও সেখানে থাকতে চাইবেন কিনা। 

তাহলে হামজার কী হবে?

লেস্টারে ফেরা: লেস্টারও এখন চ্যাম্পিয়নশিপে, ফলে সেখানে ফিরলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ থাকবে না।

শেফিল্ডে থাকা

যদি তারা প্রোমোশন না পায়, তাহলে হামজার চুক্তি স্থায়ী করার সম্ভাবনা কমে যাবে।

নতুন প্রিমিয়ার লিগ ক্লাব খোঁজা

হামজার মতো অভিজ্ঞ মিডফিল্ডারের জন্য প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোতে আগ্রহ তৈরি হতে পারে। তার বয়স মাত্র ২৭, এবং তার ডিফেন্সিভ মিডফিল্ড স্কিল এখনো অনেক দলের প্রয়োজন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত