কারেন-বেনেটকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাহিদ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

ম্যাচে ফিরতে হলে দিনের শুরুটা ভালো করতে হতো বাংলাদেশের। নাহিদ রানার কল্যাণে দ্বিতীয় দিনের শুরুটা দারুণ হয় স্বাগতিকদের। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়ে দেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন। করেছেন ৫৫ বলে ১৮ রান।

দুই ওভার পর আবার আঘাত হানেন রানা। অফ স্টাম্পের কিছুটা বাইরে, ভালো লেংন্থের বল। বেনেট স্কয়ার কাট করার চেষ্টা করেছিলেন। বাইরের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে জাকের আলীর কাছে। ৫৭ রানে ফেরেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান।

চার বলের মধ্যে অন্যপ্রান্ত থেকে হাসান মাহমুদ ফিরিয়ে দেন ওয়েলচকে।

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দিন যেন বাংলাদেশের জন্য বরাবরই ঘুরে দাঁড়ানোর অভিযান। ব্যতিক্রম নয় জিম্বাবুয়ের বিপক্ষেও। বাজে প্রথম দিনের পর সোমবার সফরকারীদের চেপে ধরার আশায় নামবে বাংলাদেশ। 

সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। মাঠে তাই গুমোট পরিবেশ। এরই মধ্যে জ্বলছে ফ্লাডলাইট। মেঘলা কন্ডিশনে কৃত্রিম আলোর চ্যালেঞ্জ সামলাতে হবে জিম্বাবুয়ের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হবে দ্বিতীয় দিনের খেলা৷ বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে দিন শুরু করবে জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুঁড়িয়ে প্রথম দিনে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত