২৭৩ রানে জিম্বাবুয়েকে অলআউট করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীরা লিড নিয়েছে ৮২ রানের। মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন ৫ উইকেট। নাহিদ রানা পেয়েছেন ৩ উইকেট।
সিলেট টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ২১৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি শেষে দিনের শেষ সেশনে ক্ষুরধার হয়ে ওঠেন দেমেল তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ফেরান নেয়াশা মায়াভো এবং ওয়েলিংটন মাসাকাদজাকে।
এর পর দ্রুত গতিতে লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টায় মাতেন টেলেএন্ডাররা। ৪৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রিচার্ড এনগারাভা। ব্লেসিং মুজারাবানি ১৭ ও ভিকটর নেয়াশি ৭ রান করেন। এ দুজনের উইকেটও তুলে নেন মিরাজ। এ নিয়ে ক্যারিয়ারে ১১তম ফাইফার পেলেন মিরাজ। আজ তার শিকার ৫২ রানে ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে উইকেট শিকারের ডাবল সেঞ্চুরি থেকে আর মাত্র ৫ উইকেট দূরে আছেন তিনি।
জিম্বাবুয়ে ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন অভিজ্ঞ শন উইলিয়ামস। ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৫৭ রান। ৭৪ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৯১ রান।
বাধ্য সন্তান হয়েই চুক্তিতে ফিরলেন শ্রেয়াশ-কিশান
থাপ্পড় নয় নাসুমকে ‘টোকা’ দিয়েছিলেন হাথুরুসিংহে, দাবী হেরাথ-পোথাসের