বোর্ডের নির্দেশ না মানার শাস্তিস্বরূপ গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের মতো দুই তারকা ক্রিকেটার। এর পর বাধ্য ছেলের মতো ঘরোয়া ক্রিকেট নিয়ে আর অবহেলা না করার পুরস্কার হিসেবে দুজনই ফিরেছেন চুক্তিতে। আর বরাবরের মতোই শীর্ষ গ্রেডে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরারা।
এ বছর নতুন ৭ ক্রিকেটার এসেছেন বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তির অধীনে। গত বছরের অক্টোবর থেকে শুরু হয়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে এ চুক্তি। চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের চুক্তির আওতায় আনা হয়েছে। বছরে ৭ কোটি রুপির এ+ ক্যাটাগরিতে আছেন ৪ জন। ৫ কোটি রুপির এ ও ৩ কোটি রুপির বি ক্যাটাগরিতে ৬ ও ৫ জন। সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার রয়েছেন ১ কোটি রুপির সি ক্যাটাগরিতে।
প্রথমবারের মতো সরাসরি চুক্তিতে জায়গা পেয়েছেন সরফরাজ খান, নিতিশি কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুন চক্রবর্তী ও হারশিত রানা। শ্রেয়াস আইয়ার ফিরেছেন বি ক্যাটাগরিতে, ইশান কিশান সি ক্যাটাগরিতে। মারাত্মক দুর্ঘটনা থেকে ফিরে গতবার বি ক্যাটাগরিতে থাকলেও এবার এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রিশাভ পান্ত। এছাড়া গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন শারদুল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভারত ও আবেশ খান।
চা পান শেষেই জোড়া শিকার মিরাজের
'এভাবে চলতে থাকলে ক্রিকেট ধংসের পথে যাবে'