আখাউড়ায় ছিনতাই ডাকাতি মামলায় ১০ আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে সোহাগ মোল্লাসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি সোহাগ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক এবং ডাকাতিসহ একাধিক মামলাও রয়েছে।

অন্যদিকে, পৃথক অভিযানে বিভিন্ন থানায় মোট ৯ জন ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং দণ্ড রয়েছে। 

আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত