চাঁদপুরে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার শিক্ষার্থী শামীমা আফরিন ও তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী গাজী মো. জাহিদ হোসেন ও আরমান হোসেন এবং কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী গাজী ইকরা আক্তার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৪ কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত