দিনাজপুরের বিরামপুরে শাশুড়ি বুলি বেগমকে (৬০) পেট্রোলের আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত জামাতা মেহেদুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পল্লীর কেটরাবাজারের ধানহাটি এলাকা থেকে বিশেষ অভিযানে বিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদুল উপজেলা হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক দেশ রূপান্তরকে জানান, শাশুড়ির গায়ে পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় নিহতের স্বামী আফজাল হোসেন বাদী হয়ে ৪ এপ্রিল থানায় মামলা দায়ের করেছিলেন। গ্রেপ্তার অভিযুক্ত মেহেদুল ইসলামকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির পালক মেয়ে শিল্পী বেগমের সঙ্গে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ৩ সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে ফেলে শ্বশুর বাড়িতে দিয়ে যান। অটোরিকশার মালিক রিকশা মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাতার সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের মতবিরোধ হয়। পরের দিন বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাতা মেহেদুল তার শাশুড়িকে মোবাইলে কল দিয়ে বাড়ির বাইরে পাকা রাস্তায় ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগুনের ঘটনায় ওই নারীর মাথা ও মুখমন্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে যায। ঘটনার ৬ দিন পর মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কোনও মহামানবকে দায়িত্ব দিতে মানুষ আন্দোলন করেনি: খসরু