শেরপুর জেলার উন্নয়নে ন্যায্য দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
শেরপুর জেলার উন্নয়নে ন্যায্য দাবি সমূহ বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, ব্যবসায়ী, শ্রমিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।
বক্তারা বলেন, সম্ভাবনাময় অঞ্চল হলেও উন্নয়ন সূচকে পিছিয়ে আছে শেরপুর জেলা। গত ১৭ বছর রাজনৈতিকভাবে শুধু আশ্বাসের মধ্যেই জেলাবাসী অপেক্ষা করেছে। তাই জেলাবাসীর ন্যায্য দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেল লাইন ও বিভিন্ন অবকাঠামো স্থাপনের ওপর জোর দিয়ে এবং তা বাস্তবায়নে নানা আলোচনা করেন। দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত