সাতক্ষীরা সীমান্ত থেকে ২০ লক্ষাধিক টাকার স্বর্ণের বার জব্দ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে এই স্বর্ণের বার জব্দ করা হয়।  জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্ণেল আশরাফুল হক জানান, স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল ভোরে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তাকে দাঁড়াতে বললে হাতে থাকা একটি ছোট ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাসী করে ব্যাগের মধ্য হতে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় একটি স্বর্ণের বার জব্দ করা হয়।

৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আশরাফুল হক আরও জানান, এব্যাপারে সদর থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত