চলতি আইপিএলে চরম ফর্মহীনতায় ভূগছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংসের এই অস্ট্রেলিয়ান অল-রাউন্ডারকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছিল। অবশেষে ইনজুরিতে আক্রান্ত হয়ে তার আইপিএল শেষ হয়ে গেল। এক অর্থে, সমালোচনা থেকে যেন মুক্তি পেলেন ম্যাক্সওয়েল।
গতকাল বুধবার আইপিএলে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেছে পাঞ্জাব। সেই দলের হয়ে ম্যাক্সওয়েল ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। ব্যাটিং গড় ৮, স্ট্রাইক রেট ৯৭.৯৫। মাঝের ওভারগুলোতে তার ব্যাটিং দলের কোনো কাজে আসেনি। বল হাতেও ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট। ওভার পিছু দিয়েছেন ৮.৪৬ রান, গড় ২৭.৫৫।
চেন্নাই ম্যাচের পর পাঞ্জাবের ক্রিকেটার মার্কাস স্টয়নিস বলেন, ‘দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুল ভেঙে গেছে। গত ম্যাচের আগে অনুশীলনে তার আঙুলে চোট লেগেছি। প্রথমে অবশ্য এতটা গুরুতর মনে হয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আঙুলের অবস্থা খারাপ হয়েছে। স্ক্যানের রিপোর্টও খুব ভালো নয়। আমার মনে হয় ম্যাক্সির আইপিএল শেষ।’
ম্যাক্সওয়েলকে না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পাঞ্জাব কোচ রিকি পন্টিং। এখনো তার বদলি হিসেবে কাউকে নেয়নি পাঞ্জাব। পন্টিং বলেন, ‘সামনেই আমরা ১২তম ম্যাচ খেলতে নামব। তারপরও হাতে দুটি ম্যাচ থাকবে। দলে যারা আছে তাদের মধ্যে থেকে বদলি খোঁজার চেষ্টা করছি। আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডিরা এখনও খেলেনি। তবে এই মুহূর্তে হাতের সামনে ভালো বিকল্প নেই।’
বাবর জানেন না তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ
মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিনহা
আমি পারলেও পরিবার মেনে নিতে পারে না: শ্রাবণ