বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার খাল খননের নামে হাজার কোটি টাকা ব্যয় করলেও তার সুফল এখনো চট্টগ্রামবাসী পায়নি।’
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আমীর খসরু জানান, জলাবদ্ধতা দূর করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে এই খাল খননে কাজ করবেন। তিনি বলেন, ‘এই খাল খননের মাধ্যমে পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, যা নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি, পরিবেশ ও অর্থনীতিতেও লাভবান হবে জনগণ।’
এ কার্যক্রম চলবে এক মাস ধরে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, সিডিএ প্রকল্পের আওতার বাইরে থাকা ২১টি খাল ও ১ হাজার ৬০০ কিলোমিটার নালা খননের জন্য সরকারের কাছে ৩৯৮ কোটি টাকা চাওয়া হয়েছে।
বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না: মান্না
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া 