‘শেখ হাসিনার পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি’

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:০৭ পিএম

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। শনিবার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। যাদবপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম শেখ হাসিনার পতনের ভিত তৈরি করেছিল। ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতন হয়।

তিনি বলেন, শেখ হাসিনার পতন হলেও এখনও নির্বাচন হয়নি। ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও শেষ হয়নি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াই চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে।

মুরাদ বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ড. ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করি। যেন দেশে একটি ভালো সুষ্ঠু নির্বাচন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত