রাজধানীর পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট : ০৩ মে ২০২৫, ১১:০০ পিএম

রাজধানীর পুরানা পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

 ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে একে একে আরও ৭টি ইউনিট যোগ হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত